আমি একদম ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। মেজো ভাই মোস্তফা আজীজ ছবি আঁকতেন। তাকে দেখেই, তার রং দিয়েই আমার ছবি আঁকা শুরু হয়েছিল। তারপর গান করতাম। আমার যখন তিন বছর চার বয়স, তখন মা মারা গেলেন। মায়ের অভাব সাংঘাতিক অনুভব করতাম। হয়তো প্রকাশ করিনি। বড় বুবুরাই মানে বোনেরা আমাকে মানুষ করেছেন।আমাদের ছোটবেলায়ও জন্মদিনে ভীষণ আনন্দ হতো। তবে তখন যে জন্মদিন নিয়ে খুব বেশি হুলস্থূল করা হতো, তা কিন্তু নয়। খুব বড় পরিসরে জন্মদিনের আয়োজন হতো না। আমার বড় বোনেরাই বাড়িতে কিছু আয়োজনের ব্যবস্থা করতেন।একটা জন্মদিনের কথা বিশেষভাব...