ধাক্কাধাক্কি, বসার জায়গা
না পাওয়া আর পুরুষ সহযাত্রীর কনুইয়ের গুঁতো— ঢাকার রাজপথে গণপরিবহন ব্যবহার করা নারীদের
জন্য এগুলো নিত্যভোগান্তির নাম। এই জ্বালা এড়িয়ে একটু নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশাও
যেন ঢাকার নারীদের জন্য আকাশকুসুম কল্পনা। সেই কল্পনায় একটুখানি স্বস্তি দিতে যাত্রা
শুরু করেছে নারীদের জন্য বিশেষায়িত ‘গোলাপি বাস’। অথচ টানা দুই দিন তপ্ত শহরের বাসস্ট্যান্ডে
দাঁড়িয়ে থেকে বোঝা গেল, এই গোলাপি বাস আসলে খুব একটা স্বস্তির নয়; বরং রাজপথের এক
‘গোলাপি তামাশা’।
রাজধানীতে প্রতিদিন হাজারো নারী যেখানে...