কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ (৪০) নামে এক পিকআপচালকের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হলেও শিশুদের জন্য নাস্তা নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার।সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. আবদুল্লাহ এলাকার মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে। তিনি পেশায় একজন পিকআপচালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়...