২০১৯ সালে কানাডায় আসি পিএইচডি করতে। ফেডারেল সরকারের একটি কর্মসূচির
আওতায় কানাডা এসেছিলাম। দেশটিতে পৌঁছার মাত্র পাঁচ মাসের মাথায় শুরু হলো করোনাভাইরাস
মহামারী। বিধিনিষেধ, সীমিত সামাজিক যোগাযোগ এবং নানা অনিশ্চয়তার মধ্যেই আমাদের প্রবাসজীবনের
প্রথম অধ্যায়টি কেটেছে।
২০২১ সালে আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তখন ছোট দুটি সন্তান
ও পরিবারের বাস্তবতা মাথায় রেখে পিএইচডির পরিকল্পনা স্থগিত করতে হয়। আমার স্বামীও এ
সময় নিজের পেশাগত অবস্থান তৈরি করছিলেন। কানাডায় আমার কর্মজীবন শুরু হয় ২০২২ সালে।
ফেডারেল...