ব্রেস্ট ক্যানসার শনাক্তের পর চিকিৎসা নিয়ে যেন রোগীদের অনিশ্চয়তায় পড়তে না হয়, সে লক্ষ্যে চট্টগ্রামে শুরু হচ্ছে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও অস্ত্রোপচারের উদ্যোগ। পিংক অক্টোবরের মাসব্যাপী সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম শেষ হলেও নভেম্বরজুড়ে এ সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।গতকাল শনিবার চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে শেষ হয় মাসব্যাপী ‘পিংক অক্টোবর’ কর্মসূচি।চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে গত ১ অক্টোবর শুরু হয়েছিল 'ফ্রম এওয়ারন...