মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। এতে সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।স্থানীয়রা জানালেন, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ই...