সাপাহার শহরের অলিতে-গলিতে যখন রাত গভীর হয়, ঘড়ির কাঁটা ১১ ছুঁইছুঁই— তখন ক্লান্তি ঝেড়ে এক প্রবীণ মানুষ প্যাডেলের ওপর ভর দিয়ে বাড়ির পথ ধরেন। বয়স ৬০ ছুঁইছুঁই, দুর্বল হয়ে যাওয়া শরীর, তবুও মুখে লেগেই থাকে এক অমলিন প্রাপ্তির হাসি। গত দুই দশক ধরে এই দৃশ্যটাই এই শহরের সবচেয়ে পরিচিত এক গল্প। এই মানুষটির নাম রঘুনাথ ঠাকুর। ভালোবেসে সবাই ডাকেন ‘ঠাকুরদা’।সাপাহার পালপাড়ার এই বাসিন্দার কাছে তার জং ধরা পুরনো বাইসাইকেলটি শুধু একটি বাহন নয়, জীবিকার চাকা গড়িয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বনও।জীবনের চাকা আর চিকিৎসার টা...