বলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ দীপাবলি পার্টি মানেই ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পালি হিলের পাঁচতলা বাড়ির আসর। প্রতি বছর বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় তারকাদের ঝলমলে ছবি দেখা গেলেও, বাড়ির ভেতরের পার্টিতে আসলে কী চলে তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ‘রোলা’-এর সাংবাদিক নম্রতা জাকারিয়া মনীশের এবারের পার্টির ভেতরের অজানা সব কাণ্ডকারখানা ফাঁস করে দিয়েছেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছে নেটপাড়া।জানা গেছে, মনীশের এই পার্টিতে আমন্ত্রিত প্রায় ৩০০ অতিথির প্রত্যেকের জন্যই ৬ দিনের মধ্যে বিশেষ পোশাক ত...