সংগীত ও অভিনয়ে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন পারশা মাহজাবীন পূর্ণী। ব্যস্ততার ফাঁকে এবার অবকাশ যাপনে মালদ্বীপে অবস্থান করছেন এই তরুণ শিল্পী। সেখানকার নীল জলরাশি, বালুকাবেলা ও সুইমিং পুলে সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।মালদ্বীপের সমুদ্রসৈকতে কখনো বালুকাবেলায়, কখনো সাগরের ঢেউয়ের পাশে দেখা গেছে পারশাকে। পাশাপাশি সুইমিং পুলেও সাঁতার পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর তার নতুন লুক নিয়ে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। একটি ছবির ক্যা...