শরতের এই সময়ে পুকুরে কমে যায় পানির স্তর। একে একে
কমতে থাকে মাছের প্রাকৃতিক খাবারও। সেই খাবার বাড়াতে দরকার হয় ইউরিয়া ও টিএসপি সার।
কিন্তু কুড়িগ্রামে সহজে মিলছে না এই দুটির কোনোটিই। ধানের পর এবার সারের আকাল দেখা
দিয়েছে পুকুরে। সার সংকটে থমকে যেতে বসেছে মাছের চাষ। মাথায় হাত কুড়িগ্রামের ২০ হাজার
খামারির। বেশি দাম দিয়েও সার পাচ্ছেন না তারা।
সার না পেয়ে অনেকে বেছে নিয়েছেন বিকল্প পথ। বাধ্য
হয়ে সারের বদলে চুন ও লবণের মিশ্রণ পুকুরে ছিটাচ্ছেন মাছচাষিরা। যদিও জেলার মৎস্য
কর্মকর্তাদের দাবি, সব প...