কাউকে চিঠি পাঠাতে হলে একসময় আমরা ডাকঘরে যেতাম। খামে ভরে চিঠি ফেলতাম ডাকবাক্সে। কিন্তু এমন এক ডাকঘরও আছে, যেখানে চিঠি পাঠাতে হলে যেতে হবে পানির নিচে। অবিশ্বাস্য মনে হলেও এমন ব্যতিক্রমী ডাকঘর আসলেই আছে। এর অবস্থান প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর হাইডঅ্যাওয়ে আইল্যান্ডে। নাম ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’। এটি সমুদ্রের প্রায় তিন মিটার গভীরে অবস্থিত। ২০০৩ সালের মে মাসে চালু হওয়া এই ডাকঘরকে বিশ্বের একমাত্র পানির নিচের ডাকঘর বলে দাবি করে ভানুয়াতুর ডাক বিভাগ।পানির নিচে চিঠির বাক্সসাধারণ ডাকঘরের সঙ...