জংশনের পাশে জরাজীর্ণ টং। আফজাল আলীর ‘জেমি পান ভাণ্ডার’। মেয়ের নামে পান বিক্রেতা বাবার দোকানের নামকরণ। সেই ছোট্ট নামটি আজ বাবার দোকানে আলো ছড়িয়েছে। দেশজুড়ে জ্বলছে।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের আফজাল আলী ও আকলিমা আক্তার দম্পতির কন্যা জান্নাতুল ফেরদৌস ৬০ হাজার ডলারের বৃত্তি পেয়েছে। বাংলাদেশি প্রায় ৭৫ লাখ টাকা। এই টাকায় গড়বে ভবিষ্যৎ, গ্রামে শিক্ষার আলো ছড়াতে চায় জেমি।স্থানীয় জহুরচান বিবি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মনখারাপ হয় তার। এরই মধ্যে এশিয়ান ইউনিভার্...