স্বাদ ও মানের জন্য দেশ জুড়ে পরিচিত
জিআই স্বীকৃত রাজশাহীর মিষ্টি পান একটি বৃহৎ অর্থনৈতিক খাত। কৃষি বিভাগের হিসাবে, এই
পানকে ঘিরে প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়। চাষি
থেকে খুচরা ব্যবসায়ী— সবাই এই অর্থনীতির সঙ্গে যুক্ত। তবে চলতি মৌসুমে পান উৎপাদন বৃদ্ধির
সাফল্যের মধ্যেই অতিরিক্ত সরবরাহে দাম কমেছে। ফলে রেকর্ড উৎপাদনে পানের দরপতন হওয়ায়
চাষিদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
চলতি মৌসুমে রাজশাহীতে ৫ হাজার ১৯ হেক্টর
জমিতে ৮৭ হাজার ৫৫০ টন পান উৎপাদনের লক্ষ্যমাত্রা...