শেষ
বিস্কুটটা চিবিয়ে গিলে নিতেই পরপর
দুবার গাড়ির হর্ন শুনতে পেল
দীপ্র চৌধুরী। কোনোরকমে পানির গ্লাসে চুমুক দিয়েই ছুট লাগাল ও
সদর দরজার দিকে।
রওনা
হওয়ার জন্য গাড়ি নিয়ে
তৈরি আলেকজান্ডার উইলসন।
দিন
পনেরোর ছুটি নিয়ে নিজ
দেশে গিয়েছিল দীপ্রদের ব্রিটিশ শোফার; দুদিন হলো ফিরেছে ইংল্যান্ড
থেকে।
ফোর্ড
সিড্যানের পাশে দাঁড়িয়ে দীর্ঘদেহী
ইংরেজ যুবক। মুখে অনাবিল হাসি।
নেভি ব্লেজার আর ধূসর টার্টলনেকে
দারুণ দেখাচ্ছে ওকে।
‘গুড
মর্নিং, দীপ্র ভাইয়া,’ বলল সে উষ্ণ
হেসে।
‘গুড
মর্নিং, উইলসন ভাই,’ হাস...