বগুড়ার শেরপুরে পরিযায়ী পাখির এক যুগ পুরনো কলোনিতে গাছ কাটায় ভেঙেছে পাখির বাসা, নষ্ট হয়েছে ডিম। মারা গেছে শামুকখোল পাখির বেশকিছু ছানাও। উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ঘটনা এটি। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো এ নিয়ে সরব হলে বন বিভাগের নজরে আসে ঘটনাটি। কর্মকর্তারা জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে মামলা হবে বন্যপ্রাণী আইনে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার রামনগর গ্রামে হায়েদ আলীর ১৬ শতক জমিতে গড়ে উঠেছে পাখিদের ওই কলোনি। ওয়ারিশসূত্রে জমির মালিক এখন তার ছেলে-মেয়েরা।২০১৪...