কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে। তবে পরিবারের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান সরকার দাবি করেছে, ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি নিয়মিত চিকিৎসাসেবা পাচ্ছেন।
বৃহস্পতিবার সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান ঈসা খান। তাদের অভিযোগ, গত সাত মাস ধরে পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানকে। তবে এ অভিযো...