পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ভারতেও। দেশটিতে পাকিস্তানি গান, সিনেমা ও ধারাবাহিক প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দর্শকদের আগ্রহ থামানো যাচ্ছে না। ভিপিএন ব্যবহার করে অনলাইনে ধারাবাহিক দেখা থেকে শুরু করে বড় পর্দায় আয়োজন করা হচ্ছে বিশেষ প্রদর্শনী বা ওয়াচ পার্টি। সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ ঘিরে এমন উন্মাদনা দেখা গেছে ভারতের বিভিন্ন শহরে।আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন ক...