সামান্য বৃষ্টি হলেই কাদায় পরিণত হয় পাঁচ কিলোমিটার সড়ক। কোথাও হাঁটুপানি, কোথাও পিচ্ছিল কাদা। এই সড়ক দিয়ে হেঁটে চলাচল করাই হয়ে ওঠে দুরুহ। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ে। দীর্ঘদিনের এমন দুর্ভোগের প্রতিবাদে এবার সড়কের কাদাময় অংশে ধানের চারা রোপণ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার স্থানীয় কয়েকজন তরুণ।আজ রবিবার ফরেস্ট অফিস এলাকার নূর মোহাম্মদের বাড়ি থেকে ভেটখালী অভিমুখে আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত সড়কটির দক্ষিণ কৈখালী বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ প্রতীকী প্রতিবাদ করেন তারা।স্থানীয় বা...