বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন লেখক খুব
বেশি নেই,
যারা একই সঙ্গে কোটি কোটি পাঠকের হৃদয় ছুঁয়ে থাকেন এবং
জীবনবোধের গভীরে প্রবেশ করে মানুষের চিন্তার জগৎকেও বদলে দেন। ব্রাজিলীয়ান লেখক
পাওলো কোয়েলহো সেই বিরলতম প্রতিনিধিদের একজন। গত কয়েক দশক ধরে তিনি বিশ্বের
সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বহুলপঠিত
এবং সবচেয়ে প্রভাবশালী লেখকদের তালিকার রয়েছেন ওপরের দিকেই। তবে কেবল জনপ্রিয়তা
বা বেস্ট সেলার তালিকায় শীর্ষে থাকাই নয়, বরং তার লেখালেখির অন্তর্নিহিত দর্শন, জীবনবোধ ও আত্মানুসন্ধানের আহ্বানই তাকে কালোত্তীর্ণ কর...