পাঁচগাঁওয়ে পৌঁছে যখন শুনলাম, সীমান্তসংক্রান্ত বিধিনিষেধের কারণে
ঝরনায় যাওয়ার পথ বন্ধ, তখন চারজনের মুখেই হতাশার ছাপ। অবশ্য তখনো বুঝিনি, যে ঝরনা দেখতে
না পাওয়ার আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছি, তার চেয়েও সুন্দর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বিশ্ববিদ্যালয়জীবন অ্যাসাইনমেন্ট, ক্লাস আর প্রেজেন্টেশনে বন্দি।
একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি এসে হাজির। এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে বন্ধু আমানউল্লাহ
তাসনীমসহ ঠিক করলাম নেত্রকোনার কলমাকান্দা ঘুরে আসব। আমাদের পরিকল্পনা শুনে ঢাকা থেকে
যোগ দিতে চাইল দুই বন্ধু ঢাকা বিশ...