বগুড়ার শেরপুরে পুকুর দখল নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবীন্দ্রনাথ হাওয়ালদার নামে এক মাছচাষি তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ হাওয়ালদার পৈতৃক সূত্রে খামারকান্দি মৌজায় ১৮৫ শতক (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরের মালিক। দীর্ঘদিন ধরে পুকুরটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বির...