দুই দিনেও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি সুন্দরবনের পশুর নদে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যাওয়া ১২০০ মেট্রিক টন কয়লাবোঝাই কার্গো জাহাজটির।আজ বুধবার বন বিভাগ ও কয়লার মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পৃথকভাবে পরিদর্শন করেও জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান খুঁজে পাননি। সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযানও শুরু হয়নি এখনো।তবে বন বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে কয়লা বা তেলের আস্তরণ ছড়িয়ে পড়ার দৃশ্যমান কোনো চিহ্ন মেলেনি। জাহাজটি মূল নৌচ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় নৌযান চলাচলও স্বাভাবিক রয়েছে।গত...