দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়া শুধু সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। এ প্রক্রিয়ায় নাগরিক সমাজ, গবেষণাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং মাঠপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গবেষণালব্ধ তথ্যপ্রমাণকে জাতীয় নীতিতে রূপ দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।আজ মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘পলিসি সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. রেহমান সোবহান...