থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।পর্যটনকেন্দ্র পাতংয়ে স্থানীয় সময় রাত ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি রেস্তোরাঁ, ভাড়ায় থাকার ব্যবস্থা এবং মোটরসাইকেল ভাড়ার দোকান ছিল। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।ফুকেট পুলিশের প্রধান সুরাচাই সুকসাই জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুন লাগার কিছুক্ষণ আগে ভবনটির ক...