দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত হওয়ার কথা থাকলেও ওইদিন থেকে যাওয়া হচ্ছে পর্যটকদের। পর্যটকবাহী জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় হচ্ছে এ বিলম্ব। জাহাজ মালিকরা বলছেন, অনুমোদন ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে। তবে ১ নভেম্বর থেকেই দ্বীপ ভ্রমণে আগ্রহীদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট খুলে দেওয়া হবে।
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে পর্যট...