বাবার পথ ধরে এগিয়ে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। এবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পর্তুগিজ মহাতারকার বড় ছেলে। নভেম্বরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য কোচ ফিলিপে রামোসের ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ।আদর করে যাকে ‘ক্রিস্তিয়ানিনিয়ো’ নামে ডাকা হয়, সেই রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে তিন গোল করেছেন তিনি। এবার বয়সভিত্তিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে অনূর্ধ্ব-১৭ দ...