জমি কেনাবেচা, নামজারি, ব্যাংক ঋণ কিংবা মালিকানা যাচাই—বিভিন্ন প্রয়োজনে জমির খতিয়ান (পর্চা) প্রয়োজন হয়। আগে এ নথি সংগ্রহ করতে ভূমি অফিসে যেতে হলেও এখন ঘরে বসেই অনলাইনে খতিয়ান দেখা ও তথ্য যাচাই করা যায়।এ জন্য প্রথমে ভূমি মন্ত্রণালয়ের ‘ই-পর্চা’ সেবার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ানের ধরন (সিএস, এসএ, আরএস, বিএস/সিটি জরিপ) নির্বাচন করতে হবে।এরপর কয়েকটি উপায়ে খতিয়ান খুঁজে পাওয়া যায়। যেমন—খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিকের নাম বা জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে অ...