আওয়ামী লীগ সরকার আমলের কথা। সেসময় বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। সেটির এক-তৃতীয়াংশই ছিল জিডিপির প্রবৃদ্ধি নিয়ে। সেখানে বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ছে, কিন্তু তার হিসাবের সঙ্গে রেলিভেন্ট (সম্পর্কিত) অন্যান্য বিষয়ের মিল নেই। অর্থাৎ যেসব বিষয়ে উন্নতি হলে তার প্রভাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে, সেসব সূচকে উন্নতি হয়নি।
তাহলে প্রবৃদ্ধি এত বেশি হচ্ছে কীভাবে? এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তখনকার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্ষুব্ধ হয়েছিলেন।...