বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয়...