একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা তার ঘর। বাইরে
মানুষের সঙ্গে সৌজন্য দেখানো সহজ, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ভেতরেই
তার ধৈর্য, ভালোবাসা,
দায়িত্ববোধ ও চরিত্রের প্রকৃত পরিচয়
প্রকাশ পায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর রাসুল,
রাষ্ট্রনায়ক,
বিচারক ও সেনাপতি। কিন্তু ঘরের দরজা
পেরিয়ে তিনি ছিলেন একজন স্নেহশীল স্বামী, মমতাময় পিতা এবং পরিবারের কাজে
সহযোগিতাকারী এক অসাধারণ মানুষ। তাই তাঁর পারিবারিক জীবন আজকের পরিবারগুলোর জন্যও
একটি বাস্তব আদর...