পূজার পদ্মফুল সংগ্রহ করতে এখন আর গ্রামের পুকুরে গেলেই চলে না। বিলের পাড়ে কিংবা জলাশয়ের ধারেও সহজে মেলে না সেই চেনা ফুল। কখনো দূরের বাজারে ছুটতে হয়, কখনো খোঁজ নিতে হয় অন্য জেলার। তাতেও প্রয়োজনীয় পদ্ম না মিললে সীমান্ত পেরিয়ে ফুল আনার ব্যবস্থা করতে হয় ভারত থেকে। সাতক্ষীরার শ্যামনগরে পদ্মের এই সংকট কঠিন করে তুলছে পূজার আয়োজন। একই সঙ্গে ফিকে হয়ে আসছে উপকূলের মানুষের শৈশবের স্মৃতি, প্রকৃতির সঙ্গে সম্পর্ক আর ধর্মীয় সংস্কৃতির পরিচিত এক অনুষঙ্গ।
ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালীমন্দিরের পূজারি দিলীপ চক্রবর্তীর...