অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ছোট পর্দায় ব্যস্ত। নতুন কাজ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান
শুটিংয়ের ব্যস্ততা কেমন?
জাকারিয়া সৌখিনের
‘কাজল চোখের মেয়ে’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছি। এতে আমার সহশিল্পী ফারহান আহমেদ জোভান। গল্পটা নতুন ধরনের, একই সঙ্গে এতে ক্লাসিক স্বাদ পাওয়া যাবে। এখন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘পথহারা মন’ নামের একটি ফিকশনের কাজে ব্যস্ত। ১০ জুলাই থেকে এর শুটিং শুরু হয়েছে। এ ছাড়া ক্যাপিটাল ড্রামার ব্যানারে নতুন আরও দুটি কাজ আসবে সামন...