কবির শরীরকে হত্যা করা যায়; কিন্তু সত্য, স্বাধীনতা ও মানুষের মুক্তির স্বপ্নকে চিরকালের জন্য বধ করা যায় না— এমন বার্তা ছড়িয়ে দিতে পরিবেশন করা হলো পথনাটক ‘কবির মৃত্যু’। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৫১তম ব্যাচের পরিবেশনায় গতকাল শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটি উপভোগ করেন বিভিন্ন বয়সী দর্শক।
শওকত হোসেন সজিবের লেখা নাটকটির ব্যবস্থাপনায় ছিল প্রাচ্যনাট। আয়োজকরা জানিয়েছেন, নাটকটি শুধু কবি ফেদেরিকো গারসিয়া লোরকার মৃত্যুর বর্ণনা নয়; এর মধ্য দিয়ে উঠে এসেছে অন্যায়ের মুখে মানুষের অ...