ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটি। বুধবার (১৮ নভেম্বর) নতুন সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা।দীপক কুমার মিশ্র পরিচালিত এই সিরিজ বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এর আগে চারটি সিজন মুক্তি পেয়েছে। প্রতিটি সিজনই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। নতুন সিজন ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।নতুন সিজনের ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল পোস্টার। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু লড়াই, কিছু প...