পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির পাউরুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শিক্ষার্থীর পাউরুটিতে এটি দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে প্রথম শিফটের ছুটির পর শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি ফেরে। পাউরুটি খেতে গিয়ে সে তার ভেত...