স্থানীয় ইতিহাসচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ‘নয়নজুলি ইজ্জত আলী খান-সুফিয়া বেগম সাহিত্য পদক ২০২৬’ পেয়েছেন লেখক-গবেষক আলী আহাম্মদ খান আইয়োব ও মফিজ ইমাম মিলন।আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট, চেক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন প্রকৌশলী শাহজাহান গাজী। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী। সঞ্চালনা করেন ফাহমিদা মাহবুব খান তন্বী।অনুষ্ঠানের শুরুতে শিল্পী এলাহী মাসুদের কণ্ঠে লোকসং...