পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের সম্পৃক্ততা পেয়েছে বলে দাবি করেছে পুলিশ। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাদের আন্দোলনে যুক্ত থাকার তথ্য ও ভিডিও ফুটেজ পাওয়ার কথা জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবির আন্দোলনের আজ (রবিবার) তৃতীয় দিন। এদিন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো শ্রমিক সড়কে নেমে মহ...