ন্যাটোভুক্ত যেকোনো দেশে হামলা চালাতে পারে রাশিয়া। আসন্ন শরৎকাল (সেপ্টেম্বর-নভেম্বর) থেকে ২০২৯ সালের মধ্যে যেকোনো সময় এ হামলা হতে পারে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটটির ঐক্য ও প্রতিক্রিয়া যাচাই করতেই মস্কো এ ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। নতুন গোয়েন্দা মূল্যায়নের বরাতে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার ধরন হতে পারে সাইবার আক্রমণ থেকে শুরু করে সীমিত পরিসরে সামরিক অভিযান পর্যন্ত। এ ধরনের অভিযান...