প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর হাজারো পর্যটক ছুটে আসেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। নদী, খাল, বন্য প্রাণী আর সাগরের বিশাল জলরাশি পর্যটকদের আকৃষ্ট করলেও এই ভ্রমণ সব সময় নিরাপদ হয়ে ওঠে না। গত তিন বছরে সুন্দরবন ভ্রমণে এসে অন্তত চার পর্যটকের মৃত্যু হয়েছে। এর মধ্যে নদী ও সাগরের পানিতে ডুবে, দুর্ঘটনায় এবং অসুস্থ হয়ে ঘটেছে এসব মুত্যুর ঘটনা। পাশাপাশি বিভিন্ন সময়ে পর্যটকবাহী নৌযানেও ঘটেছে একাধিক দুর্ঘটনা।সর্বশেষ গত ৬ নভেম্বর (শুক্রবার) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবল...