একসময় বৃহত্তর মতলবের নৌযান চলাচলের প্রধান পথ ছিল ধনাগোদা নদী। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নদীটি এখন দখল, অবৈধ মাছ ধরার ঝাঁক ও কচুরিপানার কারণে বিপর্যস্ত। চাঁদপুরের মতলব উত্তরে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার স্তূপ জমে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। অচল হয়ে পড়েছে কয়েকটি লঞ্চঘাট। কোথাও কচুরিপানার ওপর দিয়ে হেঁটে চলাচল করছেন মানুষ। এতে ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দা, শিক্ষার্থী ও নৌযানশ্রমিকরা।সরেজমিনে দেখা যায়, কালীরবাজার লঞ্চঘাট থেকে শ্রী...