সময় এখন নৌ ভ্রমণের জন্য দারুণ উপযোগী। তবে শুধু সৌন্দর্য উপভোগ নয়, নিরাপদে ফিরে আসাও নিশ্চিত করা দরকার। লিখেছেন রেজাউল আহমেদ
নদী কিংবা খাল-বিলের
বুক চিরে এগিয়ে চলছে নৌকা। বাতাসে ভেসে আসছে জলজ ফুলের ঘ্রাণ। দূরে জেলেদের জাল ফেলা,
কোথাও ডুবন্ত সূর্যের সোনালি আলো। এমন মুহূর্তে মনে হতে পারে, পৃথিবীর সবচেয়ে শান্ত
জায়গাটি যেন এই জলরাশি। কিন্তু অবারিত পানির স্বভাব যারা জানেন, তারা বোঝেন, মুহূর্তেই
বদলে যেতে পারে স্রোত, বাতাস কিংবা আবহাওয়া। তাই নৌ ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায়,
যখন সতর্কতামূলক...