‘মালিক হঠাও, বাগান বাঁচাও’—এ স্লোগানে উত্তাল হয়ে উঠেছেন হবিগঞ্জ ও মৌলভীবাজারের চারটি চা বাগানের শ্রমিকরা। টানা দুই দিন ধরে কর্মবিরতি পালন করেও মজুরি না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন তারা। শ্রমিকদের অভিযোগ, তিন সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এমনকি আগামী তিন সপ্তাহেও মজুরি দিতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি, মালিক পরিবর্তন করতে হবে, নতুবা তাদের মজুরিসহ সব পাওনা পরিশোধ করতে হবে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন চা বাগানের দুর্গামন্দির প্রাঙ্গণে শ্রমিকদের এক সমাবেশে...