রেকর্ড ২১ হাজার ২৩৮ কোটি টাকায় দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের অনুকূলে ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ নবায়নের অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন নীতিমালার আলোকে ১৫ বছরের পরিবর্তে ২০ বছর মেয়াদের এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়। তবে কড়া শর্ত দেওয়া হয়েছে— এনবিআরের বকেয়া ভ্যাট-কর পরিশোধ না করলে মিলবে না নো-ডিউজ সার্টিফিকেট (বকেয়া নেই মর্মে সনদ)।
বিশ্লেষকদের মতে, কিস্তির নমনীয় সুযোগ আর দীর্ঘমেয়াদি এই চুক্তির ফলে সরকারের কোষাগার সমৃদ্ধ হবে, অন্যদিকে ফাইভজি...