গণতান্ত্রিক
শাসনব্যবস্থার প্রধান উদ্দেশ্য নাগরিকের মানবাধিকার রক্ষা, প্রসার এবং সম্মান নিশ্চিত
করা। কোনো সরকারের সাফল্য
তার জনপ্রিয় স্লোগান বা রাজনৈতিক বাগাড়ম্বর
দিয়ে বিচার করা উচিত নয়;
বরং দেখতে হবে, দেশের মানুষ
নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক অধিকারের
প্রতি সম্মান নিয়ে বাঁচতে পারছেন
কি না। সরকারের নীতি,
সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমকে
নেপালের সংবিধানের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
সাম্প্রতিক
মাসগুলোতে বর্তমান সরকারের বেশ কয়েক...