নজরুলের গানে কখনো দ্রোহের আগুন, কখনো প্রেমের
কোমলতা, কখনো সাম্যের ডাক, আবার কখনো মানবতার গভীর উচ্চারণ। সেই বহুমাত্রিক সুর ও ভাব
যখন নৃত্যের ছন্দে মূর্ত হয়ে ওঠে, তখন নজরুলের সৃষ্টির সঙ্গে তৈরি হয় এক ভিন্নতর শিল্পভাষার
সংলাপ। এমনই এক নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে
দুদিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায়
এই আয়োজন সাজানো হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ...