ব্যবসা নেই, কারখানা বা উৎপাদন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ, কিংবা ঋণে জর্জরিত হয়ে নেমে গেছে নিম্নমানের ক্যাটাগরিতে—এমন সব বন্ধ ও দুর্বল মৌলভিত্তির কোম্পানিই এখন দেশের শেয়ারবাজারের দর বৃদ্ধির শীর্ষে উঠে আসছে। ডিএসই’র সাম্প্রতিক বাজার চিত্র বিশ্লেষণ করে শেয়ারবাজারের এই অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ বৈপরিত্য স্পষ্ট হয়ে উঠেছে।বাজার বিশ্লেষকদের মতে, ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো যখন আড়ালে পড়ে থাকছে, তখন কেবলই জল্পনা-কল্পনা ও কারসাজির ওপর ভর করে বন্ধ এবং লোকসানি প্রতিষ্ঠানের শেয়ার দর তরতর করে বাড়ছে। সাধার...