পটুয়াখালীর কলাপাড়ায় এনসিপি নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে উঠেছে বিবাদমান জমিতে রাস্তা বানানোর অভিযোগ। কাফির দাবি, আদালতে রায়ের পরেই রাস্তার জন্য জমি পেয়েছেন তিনি। জমির মালিকানা দাবি করা স্কুল কর্তৃপক্ষ বলছে, রায়ের বিরুদ্ধে করা আছে আপিল। তারপরেও জমির ওই অংশ দখল করেছেন কাফি।বিবাদমান জমিটি উপজেলার খেপুপাড়ায়। সেটি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ওই জমির পাশেরই কাফির ৩০ শতাংশ জমি। সেখানে যাতায়াতের জন্যই বিবাদমান জমিতে রাস্...