রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতির মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি রংপুরের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার’ কবর ও দরবার শরিফে হামলার সময়ের দৃশ্য।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘সুরিয়া ভাই’ নামের একটি পেজ থেকে গত ৫ নভেম্বর ৪৮ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতির মৃত লাশ কবর থেকে উঠিয়ে আগুন ধরিয়ে দিল...