একদিকে প্রকাশ্যে ঘুরছেন মেয়ের হত্যা মামলার আসামিরা। অন্যদিকে একমাত্র মেয়েকে হারানোর শোক বুকে পাথর চাপা দিয়ে বয়ে বেড়াচ্ছেন বাবা নারায়ণ রায়। সাভারের স্কুলছাত্রী নীলা রায় হত্যার ছয় বছর কেটে গেলেও শেষ হয়নি মামলার বিচার। সাক্ষ্যগ্রহণেই আটকে আছে মামলার কার্যক্রম; ১৮ সাক্ষীর মধ্যে সাক্ষ্য হয়েছে মাত্র ৯ জনের।
‘মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেটা তো আর সম্ভব না’— ছয় বছর পরও মেয়ের কথা বলতে গিয়ে এভাবেই আক্ষেপ করলেন নারায়ণ রায়। আগামীর সময়কে বলছিলেন, ‘এখন মেয়ে হত্যার বিচার নিয়ে মাথা ঘামাই না। কারণ আম...