বৃক্ষাচার্য দ্বিজেন শর্মার ঢাকার একটি দৈনিকের প্রকৃতিবিষয়ক লেখায় পাওয়া যায়, ‘সিদ্ধেশ্বরীতে একাধিক বাড়িতে এখন নীলমণিলতা ফুল ফুটেছে। সবচেয়ে কাছের বাড়িটিতে হানা দিলাম। বন্ধুগৃহ। সঙ্গে আলোকচিত্রী নাসির আলী মামুন। সাদর অভ্যর্থনা মিলল। নিচ থেকে, পাশ থেকে, ছাদ থেকে মামুন অনেক ছবি তুললেন। বুঝলাম, তিনিও এই নীলিমাবন্যায় দিশাহারা। এই বিদেশিনীকে শান্তিনিকেতনের উত্তরায়ণের কোণে একদা ঠাঁই দিয়েছিলেন রবীন্দ্রনাথের বন্ধু পিয়র্সন। বাকিটা স্বয়ং বনবাণীর কবির জবানিতেই শুনুন : অনেককাল অপেক্ষার পরে নীল ফুলের স্তবকে স্ত...